ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মাদারীপুর-৩,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ৫ জন মনোনয়ন প্রত্যাশী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-১১-২০২৩ দুপুর ৩:৩৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষ্যে মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের ৫ জন মনোনয়ন প্রত্যাশী তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আজ মঙ্গলবার সকালে এ তথ্য দলীয় সুত্রে জানা যায়, আরও মনোনয়ন প্রত্যাশী প্রার্থী বাড়তেও পারেন বলে জানান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পরেই আ.লীগের দলীয় ফরম বিক্রি শুরু করেণ কেন্দ্রীয় আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাদারীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীরা।

এ পর্যন্ত পাওয়া তথ্যসুত্রে মাদারীপুর-৩ আসনের মনোনয়ন সংগ্রহ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম,কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় আওয়ামী লীগের বার-বার নির্বাচিত সদস্য আনোয়ার হোসেন,

কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক ও সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ছোট ভাই ডাঃ সৈয়দ আবুল হাসান।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা