মাগুরা-১ আসন থেকে মাগুরা জেলা সাবেক কৃষকলীগের সভাপতি মোঃ মিরুল ইসলামের দলীয় মনোনয়ন সংগ্রহ
মাগুরা-১/৯১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন কেন্দ্রীয় কৃষক লীগ নেতা মোঃ মিরুল ইসলাম। গত ২০ নভেম্বর ২০২৩ সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এরশাদ বিরোধী আন্দোলন ও বিএনপির আমলে তিনি বিভিন্ন রাজনৈতিক মামলার আসামী ছিলেন। তৎকালীন সময়ে এ্যাড. আছাদুজ্জামান এমপি,এ্যাড. রফিকুল আকবর নান্না,এ্যাড.আবুল খয়ের,এ্যাড.শফিকুল ইসলাম মোহন সহ অনেকে তাঁর মামলা পরিচালনা করেন।
তিনি "বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব ডিগ্রী কলেজ" কামারখালী,ফরিদপুর-এর কলেজ সংসদের নির্বাচিত জি.এস ছিলেন ১৯৮৯-১৯৯০ সাল পর্যন্ত।মাগুরা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক (১৯৮৭-১৯৮৯) এবং সাধারণ সম্পাদক ১৯৯২-১৯৯৪ সাল পর্যন্ত ছিলেন।
এছাড়াও তিনি ২০০৭ সালে বাংলাদেশে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, ২০১৩-২০১৫ সাল পর্যন্ত মাগুরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি ২০১৫-২০২০ সাল পর্যন্ত ছিলেন।
এছাড়াও বর্তমানে তিনি বাংলাদেশ কৃষক লীগের বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক ও মাগুরা জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোঃ মিরুল ইসলাম বলেন, ''আমার বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী কৃষকরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাগুরা-১ আসনটি আমি নেত্রীকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ"।
এমএসএম / এমএসএম
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়