নোয়াখালীতে ঝরাজীর্ণ ঘরে জীবনের ঝুঁকি নিয়ে চলছে ভূমি সেবা কার্যক্রম
দেশের স্থানীয় পর্যায়ে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ও সেবাদানকারি একটি প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস। ঝরাজীর্ণ অবস্থা হলেও নজর নেই কর্তৃপক্ষের। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং রামপুর ইউনিয়নের বামনী বাজারে অবস্থিত বামনী ইউনিয়ন ভূমি অফিসে ঝুঁকিপূর্ণ একটি আধাপাকা ঘরে জীবনের ঝুঁকি নিয়ে চালাচ্ছে ভূমি সেবা কার্যক্রম, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই সেবা দিয়ে আসছে ভূমি অফিসের কর্মকর্তাগণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ডিজিটাল যোগ শেষ করে স্মার্ট বাংলাদেশে পা দেওয়া অবস্থায় ১৯৩০ খৃষ্টাব্দে তৈরি হওয়ার এমন একটি ঝুকিপূর্ণ ঘরে সেবা দেওয়াটা আসলে বেমানান। বর্তমানে ভবনটি প্রায় ৭০ শতাংশ নষ্ট হয়ে গেছে, ভবনটি যে কোন মুহুর্তে ধ্বসে পড়তে পারে তাই আতংকে থাকেন সেবা নিতে আসা এই ইউনিয়নের হাজারও মানুষ।
ভূমি অফিসে সেবা নিতে আসা এলাকাবাসী অনেকেই বলেন, এখানে কোন সেবা নিতে আসলে ভয়ে ভয়ে থাকতে হয়। তাই সেবা নেওয়ার সময় পর্যন্ত প্রায় ঘরের বাহিরে দাঁড়িয়ে থাকতে হয়। বর্তমান সরকারের সবকিছুতে আধুনিকতা ও ডিজিটাল উন্নয়নের ছোঁয়া লাগলেও এমন জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এখন পর্যন্ত উন্নয়নের কোন ছোঁয়াই স্পর্শ করেনি। এটি এই ইউনিয়নবাসীদের জন্য অত্যন্ত দুঃখজনক। দেশের প্রত্যন্ত গ্রামেও শহরের সুবিধা পৌঁছে দেওয়ার আগে এই ভূমি অফিসের আধুনিকায়ন করা অত্যন্ত জরুরি এবং সময়ের দাবী।
এ বিষয়ে রামপুর ইউপি চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন বলেন, ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ভূমি অফিসটির চালার টিন গুলো উড়ে যায়, পরে গতকাল এটাকে কোন রকম টিন লাগিয়ে জনগণের সেবা চালু রাখার ব্যবস্থা করা হয়। তবে এই ভবনটি টেন্ডার পক্রিয়াধীন, কিন্তু এখনো টেন্ডার না হওয়াতে ভবনটির কাজ করা হচ্ছেনা।
জানতে চাইলে মুঠোফোনে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজবাহ উল আলম ভুঁইয়া বলেন, এটি তালিকায় রয়েছে, ইতোমধ্যে চরএলাহী ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজ সম্পুর্ণ হয়েছে। বামনি ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। খুব দ্রুততম সময়ে কাজ শুরু হবে।
এমএসএম / এমএসএম
সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ
ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
Link Copied