ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিজয়নগর জমির সীমানা ভাই খুন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২১-১১-২০২৩ দুপুর ৪:২৯
পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার সিংগারবিল ইউনিয়নের শ্রীপুর বড় বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। শ্রীপুর গ্রামের মৃত সুরুজ আলী ভূঁইয়ার ছেলে মোহাম্মদ ইয়াকুব আলী ভূঁইয়া (৪৫)। নিহতের মামাতো ভাই এরশাদ ভূঁইয়া জানান, মাত্র আধা হাত জায়গার জন্য বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। তাদের ভিটে বাড়ির জায়গা-সংক্রান্ত বিরোধ নিয়ে এমন ঘটনা ঘটাবে কেউ কোন দিন ভাবতেও পারেনি।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তির বণ্টন নিয়ে দীর্ঘদিন ভাই মো. ইসহাক আলী ভূঁইয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল। সকালে সীমানাপ্রচীর নির্মাণকে কেন্দ্র করে নিহতের বড় ভাই মো. ইসহাক আলী ভূঁইয়া তার ছেলে সালাহউদ্দিন ভূঁইয়া, জাহিদ হাসান ভূঁইয়া ও স্ত্রী জোসনা বেগম সংঘবদ্ধ হামলা করে এক পর্যায়ে মো. ইসহাক আলী ভূঁইয়ার হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মোহাম্মদ ইয়াকুব আলী ভূঁইয়া (৪৫) মারা যায়।বিজয়নগর থানার ওসি, মো. রাজু আহমেদ জানান, মরদেহের ময়নাতদন্ত করার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।
 
 

এমএসএম / এমএসএম

উৎসে কর কর্তনে নজরদারি বাড়াল এনবিআর

মধুখালীতে রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন

বাগেরহাটের মোংলায় ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

জুড়ীতে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা জোরদারকরণে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধন

আদমদীঘিতে সার ডিলারে ১৫ হাজার টাকা জরিমানা গুদাম সিলগালা

নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খাল পাড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ধান শেষ বন্যায়, মাছ ধরতে না পেরে হল ঋণের বোঝা, গ্রেপ্তার আতঙ্কে প্রাণ গেল জেলের

পেকুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে ভলান্টিয়ার ফর বাংলাদেশ

শান্তিগঞ্জে ৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

দেবীগঞ্জে সরকারি কর্মচারীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সকালের সময়-এ 'শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতি' প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসল ডিপিএইচই

মোরেলগঞ্জে জনবল সংকটেও হাসপাতালে স্বাস্থ্য সেবা অব্যাহত

নওগাঁয় রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার-ব্যবসায়ী আটক