চৌদ্দগ্রামে আকচর সমাজ কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুমিল্লার চৌদ্দগ্রামে কেক কাটা ও আলোচনা সভা সহ বর্ণাঢ্য আয়োজনে আকচর সমাজ কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) সকালে সংস্থার কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: এনামুল হক।
বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে ও সংস্থার সিনিয়র সদস্য এম এস আই নীরব এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আকচর সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা আগামী দিনে সংস্থার পথচলা বেগবান করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। প্রোগ্রাম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন সংস্থার সদস্য রিফাত, আকাশ, তোহা, সৌরভ, ফাহিম, বাবু, সাইফুল প্রমুখ। পরে বিগত বছরের হিসাব নিকাশ প্রদানের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন