গুইমারায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
খাগড়াছড়ির গুইমারায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ঘূর্ণিঝড় মিধিলি ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০ পরিবার ও একটি প্রতিষ্ঠানকে ১২ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
২১ নভেম্বর মঙ্গলবার সকালে গুইমারা উপজেলা পরিষদের সামনে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আবেদনের প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ১০ পরিবারের মাঝে ১০ বান্ডেল ঢেউটিন ও নগদ ৩০ হাজার টাকা ও বুদংপাড়া মক্তব ঘরটি ঘুর্নিঝড়ে মিধিলিতে ক্ষতিগ্রস্হ হওয়ায় ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার অনুদান বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
অনুদান বিতরণ কালে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তার, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা প্রমুখ।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা