ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২১-১১-২০২৩ বিকাল ৫:১

লালমনিরহাটের হাতীবান্ধায় হাসনা খাতুন(৫৫) নামের এক মানসিক ভারসম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার(২১ নভেম্বর) দুপুরে উপজেলার বড়খাতা ইউনিয়নের বসুনিয়াপাড়ার গফুর আলীর পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই নারী উপজেলার বড়খাতা বসুনিয়াপাড়ার মৃত ফজলে রহমানের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, প্রায় ৬-৭ বছর থেকে হাসনা খাতুন একজন মানসিক ভারসম্যহীন। তার স্বামী অনেক আগেই মারা গেছেন। একটি ছেলে আছে সেও ঢাকায় থাকে। দুপুরে তার ছোট ভাই বাবু ওই পুকুরের পানিতে একটি শাড়ি ভাসতে দেখে স্থানীয় থানায় খবর দেয়। পরে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ হাসনা খাতুনের মরদেহ উদ্ধার করেন। 

বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারী মানসিক ভারসম্যহীন ছিলেন। কখন যে পুকুরের পানিতে পড়ছে কেউ বলতে পারে না। পরে স্থানীয়রা পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে ওই নারীর মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন থানায় এসেছে। এ বিষয়ে তাদের সাথে কথা হয়েছে।

এমএসএম / এমএসএম

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা