ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট-৩ আসনে আঃলীগের প্রার্থী হিসেবে অ্যাডঃ মতিয়ারের বিকল্প নেই, সংবাদ সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২২-১১-২০২৩ দুপুর ২:৪১
লালমনিরহাট-৩ আসনে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমানকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রার্থনা জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সংবাদ সম্মেলন করেছেন।বুধবার (২২নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলায়াতনে স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এ সংবাদ সম্মেলন করেন।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। লিখিত বক্তব্যে জোড় দাবী করে বলা হয় লালমনিরহাট-৩ আসনে দলীয় সংসদ সদস্য না থাকায় কাঙ্খিত উন্নয়ন থেকে জেলা সদরের মানুষ বঞ্চিত হয়েছে। শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে লালমনিরহাট সদর আসনে দলীয় সংসদ সদস্য হিসেবে অ্যাডঃ মতিয়ার রহমানের বিকল্প নেই। এজন্য অ্যাডভোকেট মতিয়ার রহমানকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হয় বক্তব্যে।
 
এসময় লালমনিরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বিপ্লব, পৌর মেয়র রেজাউল করিম স্বপনসহ লালমনিরহাট-৩ আসনের ৮ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, লালমনিরহাটে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা