ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জমি জালিয়াতের মামলায় সাভার পুলিশের হাতে ওয়ারেন্টের আসামি গ্রেফতার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২২-১১-২০২৩ দুপুর ২:৫৯

ঢাকার সাভারের গেন্ডা থেকে জমি সংক্রান্ত জালিয়াতের  মামলা বিরোদের ওয়ারেন্টভুক্ত দুইজন আসামি সাভার থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোঃ সোহরাব মিয়া বাদী হয়ে মামলা দায়ের করে। সাভার সহকারী ভূমি কমিশনার অফিসে সাভার থানাধীন গেন্ডা মৌজাস্থিত  সি,এস- ৩১১ নম্বর খতিয়ানের ১৮ নম্বর দাগের ১১৫ শতাংশের মধ্যে ১০০ শতাংশ নিয়ে ভাইবোন বাড়িঘর বানিয়ে বাস করে আসছেন। বাকী ১৫ শতাংশ শাক সবজি ও গরুর ঘর করানোর জায়গা দখল করাকে কেন্দ্র বাঁধে এই বিরোধ। আসামিগণ উক্ত সম্পত্তির দাবি করে দখলদারের চেষ্টা করলে বাদী মোঃ সোহরাব মিয়া  সঠিক যাচাই-বাছাইয়ের জন্য  সাভার উপজেলা  সহকারী (ভূমি) কমিশনার অফিস থেকে  মূল নথিপত্র উঠালে দেখতে পাই যে আসামিগন উক্ত দলিল ঘষামাজা /অভার রাইটিং করিয়া ও এসে  দাগ ১৭ এর স্থলে ১৮ নম্বর দাগ লিখিয়া সংশোধন করিয়াছে। মহামান্য কোর্ট দুই পক্ষের নথি যাচাই-বাছাই করিয়া রায় প্রদান করে। অপরাধী হিসাবে চিহ্নিত আসামিদের নাম লাল মিয়া,মোশারফ হোসেন,  মনোয়ার হোসেন মিঠু, সাইফুল ইসলাম ও মোতালেব মিয়াদের নামে ওয়ারেন্ট জারি হলে সাভার থানা এস,আই আতিকুর রহমান রাসেল দুইজনকে গ্রেফতার করতে সমর্থ্য হয়। মনোয়ার হোসেন (৪০) এবং তার ভাই মোশারফ হোসেন (৪৮)। মহামান্য কোর্ট থেকে ওয়ারেন্ট থাকায় গতকাল রাতে ২০ নভেম্বর সাভারের গেন্ডা থেকে আসামিদ্বয়কে গ্রেপ্তার করেন সাভার মডেল থানার এসআই আতিকুর রহমান রাসেল। মামলার বাদী হলেন, সোহরাব মিয়া, গেন্ডা। উল্লেখ্য গেন্ডা মৌজার সি এস ও এস এ ১৮ নং দাগ এবং আরএস ৫২ নং দাগের ভূমি নিয়ে বাদী ও বিবাদীর মধ্যে দ্বন্দ্ব ছিল। বাদীর অভিযোগ আসামিদ্বয় জাল-জালিয়াতির মাধ্যমে দাগ নম্বর পরিবর্তন করে জমি দখলের পাঁয়তারা করে। বাদী সেই ঘটনায় মহামান্য কোর্টের দ্বারস্থ হলে কোর্ট আসামিদ্বয়কে ওয়ারেন্ট প্রদান করে। উক্ত মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়। বাকি আসামিরা পলাতক রয়েছে বলে জানা গেছে। এসআই রাসেল বলেন, কোর্টের ওয়ারেন্টের নথি ছিল। তাই তাদেরকে গ্রেফতার করে সকালে কোর্টে পাঠিয়েছি।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার