ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সাভারের হেমায়েতপুর লন্ডন টাওয়ারে ৩ টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২২-১১-২০২৩ দুপুর ৩:১

সাভারে একটি মার্কেটের তিনটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা তিনটি স্বর্ণের দোকান থেকে ৮০ ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটে নিয়ে গেছে। এ ঘটনায় মার্কেটটির অন্য দোকানিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

২২ নভেম্বর, বুধবার ভোর রাতে সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ডের লালন টাওয়ার এন্ড শপিং কমপ্লেক্সে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতি হওয়া ওইসব স্বর্ণের দোকানীরা বলেন, ভোর রাতে একদল মুখোশধারী ডাকাতদল ওই মার্কেটৈর তিনজন নিরাপত্তাকর্মীর সহায়তায় প্রবেশ করে তালা কেটে সোনাক্ষী জুয়েলার্স থেকে ৪২ ভরি, মমতা জুয়েলার্স থেকে ৩৫ ভরি ও গীতাঞ্জলি জুয়েলার্স থেকে ৩ ভরি স্বর্ণালঙ্কারসহ মোট ৮০ ভরি স্বর্ণ ও মার্কেটের সিসি টিভির হার্ডডিক্সসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়।

এঘটনার পর থেকে মার্কেটটির তিন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, স্বর্ণ উদ্ধারে চেষ্টা চলছে।

অপরদিকে, সাভার বাজার বাসষ্ট্যান্ডে একটি মার্কেটে সাতটি মোবাইলের দোকান থেকে প্রায় বিশ লক্ষ টাকার মালামাল ও আশুলিয়ার ঘোষবাগ এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণ, টাকা পয়সাসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে গেছে ডাকাতরা। এসব ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ