ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টারে কার্যদিবসেও উত্তোলন করা হয়না জাতীয় পতাকা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২২-১১-২০২৩ দুপুর ৩:২৭

জাতীয় পতাকা একটি স্বাধীন দেশের অন্যতম স্মৃতি বহন করে। জাতীয় পতাকা স্বাধীনতার অন্যতমস্মৃতি বহন করা সত্ত্বেও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টরের কার্যালয়ে (সরকারি দপ্তর) কার্যদিবসেও উত্তোলন করা হয়না জাতীয় পতাকা। 

মঙ্গলবারে  সরজমিনে গিয়ে দেখা যায়, আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টরের কার্যালয়ে দাপ্তরিক কর্মকান্ড চলমান রয়েছে। অফিসের কোন স্থানেই উত্তোলন করা নেই জাতীয় পতাকা। কার্যালয়ের প্রবেশ দ্বারের পাশেই রয়েছে পতাকা উত্তোলনের জন্য ছোট একটি জায়গা। সেই জায়গাও দখল করে রাখা রয়েছে মটোরসাইকেল দ্বারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতিপূর্বেও কার্যদিবসে সরকারি ওই দপ্তরে ওঠানো হয়না জাতীয় পতাকা।ওই দপ্তরের দয়িত্বপ্রাপ্ত ইন্সট্রাক্টর জাহাঙ্গীর আলম বলেন,‘আমাদের ভবনটি অন্য ভবনের সাথে সংযুক্ত, যেটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে পতাকা উত্তোলন করা হয়। সংযুক্ত ভবন হওয়ায় নীতিমালা অনুযায়ী পতাকা উত্তোলন করা হয়না’।  

 বীরমুক্তিযোদ্ধা বজলুর রশিদ কবিরাজ জানায়,‘ সরকারি সকল অফিসে নিয়ম অনুসারে জাতীয় পতাকা উত্তোলন করা উচিৎ। এটি কেউ অমান্য করলে প্রশসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া উচিৎ’। আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন,‘ কার্যদিবস ও বিশেষ দিবসগুলোতে সকল সরকারি অফিসে জাতীয় পতাকা উত্তোলনের বিধান রয়েছে। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব’। 

এমএসএম / এমএসএম

চার দিন ধরে বিপৎসীমার ওপরে অধিকাংশ নদ-নদীর পানি, বাড়ছে দুর্ভোগ

মান্দায় পাউবোর জমি দখল করে ধানের আড়ত নির্মাণ, উচ্ছেদের দাবিতে অভিযোগ

শাহরাস্তিতে আলোচিত মিম হত্যা: দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু

মাগুরা জেলা কৃষকদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষার দাবিতে, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ বির্নিমানে যুবকদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

নোয়াখালীতে দুটি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

গাজীপুরে ইছালী-পূবাইল কলেজগেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

দুর্যোগে মানুষের পাশে বিএনপি, চলবে পুনর্বাসন কার্যক্রমও- পটিয়ার এমপি এনাম

প্রয়াত এমপি মান্নান তালুকদারের অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী টুকুর