ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বগুড়া-৪ : দলীয় মনোনয়ন ফরম নিলেন এমপি তানসেন


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২২-১১-২০২৩ দুপুর ৩:৪৯
বগুড়া-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছ থেকে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন দুইবারের নির্বাচিত সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।
 
তিনি জাসদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য। এছাড়া জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বগুড়া জেলা জাসদের সভাপতি। তিনি রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
 
আওয়ামী লীগ নেতৃত্বাধিন ১৪ দলের নেতা রেজাউল করিম তানসেন এমপি বলেন, দলের মনোনয়নে জোটের সমর্থনে এবং জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বগুড়া-৪ আসনের নন্দীগ্রাম-কাহালু উপজেলার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন করেছি। শতভাগ বিদ্যুতায়ন, ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, আর্থিক সহায়তা, সৌর বিদ্যুতায়ন, সড়কে-বাজারে সৌরবাতি, প্রত্যন্ত গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে সর্বত্রই উন্নয়নগুলো দৃশ্যমান।
 
তিনি আরও বলেন, কাথম-কালিগঞ্জ এবং ওমরপুর-তালোড়াসহ গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নের মাধ্যমে জনগণের দূর্ভোগের অবসান হয়েছে। এজন্যই জনগণ আমাকে তাদের যোগ্য প্রতিনিধি মনে করে। ১৪ দলের সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। দলমত নির্বিশেষে জনগণের পাশে থেকেছি, আস্থা গড়েছি। জনতার এমপি হওয়ার চেষ্টা করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ