জামালপুরে কাঠ বাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার
জামালপুর সদর উপজেলায় এক কাঠ বাগান থেকে শফিকুল ইসলাম শফি (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলার শরিফপুর ইউনিয়নের শীতকূর্শা এলাকা থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শফিকুল ইসলাম শফি ওই ইউনিয়নের গোদাশিমলা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। এছাড়া তিনি দু'বার তাঁর নিজ ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করেছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৬টার দিকে কাজ করতে গিয়ে এক মহিলা কাঠ বাগানে ওই কৃষককে পড়ে থাকতে দেখেন। তার ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন। স্থানীয়রা শফিকুল ইসলাম শফির মরাদেহ শনাক্ত করে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহব্বত কবীর বলেন, ‘কাঠ বাগান থেকে কৃষক শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied