ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জ বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৬


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২২-১১-২০২৩ দুপুর ৪:৫৪
সিরাজগঞ্জের রায়গঞ্জে পেট্রল ছিটিয়ে গমবোঝাই ট্রাক পোড়ানোর মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকসহ বিএনপির ৬ নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২ সদস্যরা।
 
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মহিষামুরা ও বগুড়া জেলার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী দুলাল হোসেন খান, উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদ, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সামা সরকার, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান বাবু ও সাবেক এমপি জামসেদ আলীর ছেলে ইমতিয়াজ খোকন।
 
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নাশকতামূলক সন্ত্রাসী মামলার সন্দেহভাজন আসামিরা কাজীপুরের মহিষাপুরা বাজার ও বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ওই ৬ জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধ চলাকালে রায়গঞ্জের তবারীপাড়া এলাকায় মহাসড়কে অবস্থান করে মিছিল পিকেটিং করে। তারা হাতে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও পেট্রল ছিটিয়ে গমবোঝাই ট্রাকে আগুন দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকের মালিক মো. সাইদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের