ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

খুলনা বিশ^বিদ্যালয়

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ১০ শিক্ষার্থীকে শাস্তি


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২২-১১-২০২৩ দুপুর ৪:৫৮

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৫ নভেম্বর এ সভাটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২১নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে। মাদক সেবন, সহপাঠীদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ, রাতে মাঠে আটকে রাখা ও ব্যাচ বিচ্ছিন্ন করার হুমকি দেওয়ার সুনিদিষ্ট অভিযোগে এ শাস্তি দেওয়া হয়েছে। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ফার্মেসি ডিসিপ্লিনের সাইফ নেওয়াজ, মো. সুমন রহমান, সানজিদা আফরিন ময়ূরী, মো. নূর আলম, মো. বনি আমিন; ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মুহাম্মদ জারিফ, হিজবুল্লাহ তামিম এবং নগর ও গ্রামীণ পরিকল্পনার শিক্ষার্থ মো. কবিরুল ইসলাম বিন্দু, সন্দীপ পাল ও মোজতাবা ফাহিম। এদের মধ্যে সাইফ নেওয়াজকে ২০ হাজার টাকা জরিমানা, সুমন রহমানকে ৫ হাজার টাকা জরিমানা, সানজিদা আফরিন ময়ূরীকে ১৫ হাজার টাকা জরিমানা, নূর আলমকে ১৫ হাজার টাকা জরিমানা, বনি আমিনকে ৫ হাজার টাকা জরিমানা এবং মুহাম্মদ জারিফকে পরবর্তী দুই টার্ম অর্থাৎ তৃতীয় বর্ষের প্রথম ও দ্বিতীয় টার্মের জন্য বিশ্ববিদ্যালয় থেকে ২ বছরের জন্য বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে মো. কবিরুল ইসলাম বিন্দুকে পরবর্তী ২ টার্ম অর্থাৎ চতুর্ষ বর্ষের প্রথম ও দ্বিতীয় টার্মের জন্য বিশ্ববিদ্যালয় থেকে ২ বছরের জন্য বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা, সন্দীপ পালকে পরবর্তী ২ টার্ম অর্থাৎ চতুর্ষ বর্ষের প্রথম ও দ্বিতীয় টার্মের জন্য বিশ্ববিদ্যালয় থেকে ২ বছরের জন্য বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা ও মোজতাবা ফাহিমকে পরবর্তী ২ টার্ম অর্থাৎ চতুর্ষ বর্ষের প্রথম ও দ্বিতীয় টার্মের জন্য বিশ্ববিদ্যালয় থেকে ২ বছরের জন্য বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা ও হিজবুল্লাহ তামিমকে সতর্ক করা হয়েছে। এছাড়া, ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আচরণ-শৃঙ্খলা অধ্যাদেশ পরিপন্থী কোনো কাজে লিপ্ত হবে না মর্মে প্রত্যেককে আগামী এক মাসের মধ্যে জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) অভিভাবকদের উপস্থিতির নির্দেশ প্রদান করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিটন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন, সুনিদিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা এ বিষয়ে একাডেমিক কাউন্সিলে আপিল করতে পারবেন।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক