নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় এক সিএনজি চালক নিহত হয়েছেন। নিহত সিএনজি চালক বগুড়ার শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে আহসান হাবিব (৪৫)।
বুধবার (২২ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নন্দীগ্রাম থেকে সিএনজি চালিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন আহসান হাবিব। ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি টি দুমড়ে মুচড়ে যায় এবং চালক আহসান হাবীব গুরুতর আহত হন। স্থানীয়রা আহত সিএনজি চালক আহসান হাবীবকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিপোর্টি লেখা পর্যন্ত ঘাতক ট্রাকটির কোন তথ্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied