বিধিনিষেধের শেষ দিনেও লালমোহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
চলমান কঠোর বিধিনিষেধের শেষ দিনেও লালমোহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে লালমোহন পৌর শহরের প্রধান বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম। এ সময় বিধিনিষেধ অমান্য করায় ৯টি মামলায় দোকানি ও পথচারীসহ ১০ জনকে ৮ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি।
করোনা সংক্রমণ রোধে সড়কে অর্ধেক যানবাহন চলাচলের শর্তে আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সবকিছু খুলে দেয়া হচ্ছে। তবে এ বিধিনিষেধ শিথিলের আগেই লালমোহনে প্রায় সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়ে গেছে। খুলছে ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান। চিরচেনা যানজটে রূপ নিয়েছে লালমোহন বাজারের বিভিন্ন সড়ক।
উল্লেখ্য, নভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। তবে ঈদুল আজহা উপলক্ষে ও জীবন-জীবিকার প্রশ্নে গত ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর ঈদ উদযাপন পরবর্তী ফের গত ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ জারি করা হয়। ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে গত ৮ আগস্ট (রোবার) মন্ত্রিরীপরিষদ বিভাগ একটি আদেশ জারি করে। সে হিসাবে ১৯ দিনের এ বিধিনিষেধ শেষ হচ্ছে আজ ১০ আগস্ট।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান