ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

চাঁদাবাজির অভিযোগে সরকারী কর্মকর্তার বিরুদ্ধে মামলা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৩-১১-২০২৩ দুপুর ৩:৩১

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)’র সহকারি পরিচালক মো: মাহবুবুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দার মো: লুৎফর রহমান বাদী হয়ে গত সোমবার এই মামলা দায়ের করেন। মামলায় বেআইনী জনতাবদ্ধ হয়ে জমিতে অনাধিকার প্রবেশ করে মারপিট করে সাধারণ জখম করাসহ চাঁদাদাবি, চুরি ও ভয়ভীতির হুমকি প্রদানের অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। 

মামলার অভিযোগে বলা হয়েছে, মাহবুবুর রহমান (৫৮)সহ তার ৭/৮ জন সহযোগী সন্ত্রাসী ও ভূমি দস্যু প্রকৃতির লোক। তার একটি ক্যাডার বাহিনী আছে। সাভার মডেল থানাধীন মোগড়াকান্দার  সাকিনস্হ ৭৮ নং দাগের পাচুলী মৌজায় কবির হোসেন ক্রয় সূত্রে ৬.২৫ শতাংশ জমির মালিক। বাদী মোঃ লুৎফর রহমান ওই জমির কেয়ারটেকার। গত ২৭ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে ওই জমিতে বালু ভরাটের কাজ শুরু করলে, বিবাদী মাহবুবুর রহমানসহ সহযোগী অজ্ঞাতনামা ৭/৮ জন দেশীয় মারাত্নক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী জনতাবদ্ধে ওই সম্পত্তির মধ্যে অনধিকারভাবে প্রবেশ করে। বালু ভরাট করতে হলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বিবাদীরা লাঠি দ্বারা বাদীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। বাদীর চিৎকারে তার চাচাতো ভাই জুলহাস (৪৫) ও ভাগিনা শাহাদাৎ (২৮) এগিয়ে যায়। তারা বাদীকে রক্ষার চেষ্টা করলে তাদেরকেও লাঠি দিয়ে আঘাত করে জখম করে। একপর্যায়ে তারা বাদীকে মেরে ফেলার হুমকি প্রদান করেন। পরে বাদী ও তার দুই ভাই সেখানে উপস্থিত লোকজনদের সহায়তায় সাভার উপজেলা স্বাস্থ্য কময়েক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। 

এ ব্যাপারে মামলার বাদী ভুক্তভোগী লুৎফর রহমান  বলেন, ঘটনার দিন জমির মালিক কবির স্যারের সাথে বালু ফেলা নিয়ে চাদা দাবীর জেরে অভিযুক্ত মাহবুব বাকবিতন্ডায় জড়ায়। মাহবুব তার বাহিনী নিয়ে কবির স্যারের উপর হামলা করতে গেলে আমি তাদের বাধা দেই। এসময় তারা আমাকে মারধর করতে থাকে। পরে আমার চাচাতো ভাই ও ভাগীনা আমাকে বাঁচাতে আসলে তাদেরকেও মারধর করে এবং জানে মেরে ফেলার হুমকি দেয়। পরে আমি হাসপাতালে চিকিৎসা নিয়ে সাভার মডেল এ বিষয়ে ঘটনার দিনই একটি অভিযোগ দায়ের করি। কিন্তু ঘটনার প্রায় ১৫ দিন হঠাৎ জানতে পারি অভিযুক্ত উলটো আমার বিরুদ্ধে থানায় মিথ্যে মামলা দায়ের করেছে। পরে আমি আদালত থেকে জামিন নিয়েছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। লুৎফর রহমান আরও বলেন, এই মাহবুব তার চাকরির প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবত এলাকার মানুষকে জিম্মি করে রেখেছে। সরকারী কর্মকর্তা হবার সুবাদে প্রভাব বিস্তার করে থাকে বলে স্হানীয় বাসিন্দারা জানাই। তাছাড়া কেও তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাদেরকে তার নিয়ন্ত্রিত বাহিনীর দ্বারা আক্রমণ ও মিথ্যে মামলার শিকার হতে হয়। 

বিষয়টি নিয়ে অভিযুক্ত মাহবুবুর রহমানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি ঘটনাটি সম্পুর্ন মিথ্যা এবং যড়যন্ত্রমুলক বলে জানান। 

এ ব্যপারে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আসওয়াদুর রহমান  দৈনিক সকালের সময়কে বলেন, এঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। প্রাথমিকভাবে মারামারির ঘটনার সত্যতা পেয়েছি। এতে দুই পক্ষেরই কাউন্টার মামলা করেছে। প্রথমে মাহবুর রহমান ও একটি মামলা দেয় বলে তদন্ত কর্মকর্তা আসওয়াদুর রহমান জানান সে কারনে অধিকতর গুরত্ব দিয়ে বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। পাশাপাশি আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’