অভয়নগরে ‘পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট’ স্থগিত
যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে ও অভয়নগরের সর্বস্তরের জনগণের সহযোগিতায় দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ‘পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর শুভ উদ্বোধন আগামী ২৫ নভেম্বর শনিবার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নওয়াপাড়া বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় বাৎসরিক ওয়াজ মাহফিল আগামী ৪,৫ ও ৬ ডিসেম্বর নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলের প্রস্তুতি ও আয়োজন সুষ্ঠভাবে সম্পন্নের জন্য ‘পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ স্থগিত করা হলো। মাহফিল শেষ হওয়ার পর একই মাঠে ‘পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল বিষয়টি নিশ্চিত করেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার