অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা
মাধ্যমিক ও প্রাথমিক স্কুল চত্বরের আশেপাশের একশ গজের মধ্যে সিগারেট, বিড়িসহ কোনো প্রকার ধুমপানের সামগ্রী বিক্রি করার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্কুল চলাকালিন সময় এসব সামগ্রী বিক্রি করা হলে সেই ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোরের অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা থেকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
এছাড়া বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো সচল করা, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা, সরকারি হাসপাতাল থেকে ওষুধ বিতরণের ক্ষেত্রে স্বজনপ্রীতি বন্ধ করা, পাখি শিকার বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, মৎস্যঘেরে মুরগির বিষ্ঠার ব্যবহার বন্ধে সচেতনতামূলক সভা করা, যানজট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ রবিউল হাসান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, শিক্ষক সুনীল দাস, এস এম ফারুক আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান টোকন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, বিকাশ রায় কপিল প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান