ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রবাস ফেরত স্বামীকে পুড়িয়ে মারার ঘটনায় মুলহোতা স্ত্রী ও শ্বাশুরী গ্রেফতার


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১১-২০২৩ বিকাল ৫:৩

নেত্রকোণার মদনে চাঞ্চল্যকর প্রবাস ফেরত স্বামী এখলাছ মিয়াকে (৩৩) পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় মূলহোতা স্ত্রী মোছা. মুক্তা আক্তার (২৮) ও শ্বাশুরী মোছা. লুৎফুন নেছাকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

বৃহস্পতিবার বিকেলে প্রেরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ময়মনসিংহ সদর ব্যাটালিয়নের উপপরিচালক ও অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন। আগের দিন দিবাগত রাত ১টার দিকে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল ব ময়মনসিংহ মহনগরীর সানকিপাড়া এলাকা থেকে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।র‌্যাব জানায়, আনুমানিক ছয় বছর পূর্বে নেত্রকোণা কেন্দুয়ার পাছার (মাইজপাড়া) গ্রামের মৃত আলী আমজাদ খাঁর ছেলে ভুক্তভোগী এখলাছ মিয়া পার্শ্ববর্তী একই জেলার মদন উপজেলার বাড়রী (সুতিয়ারপাড়) গ্রামের মো. খাইল ইসলামের কন্যা মুক্তা আক্তারের সাথে বিবাহ বন্ধনের আবদ্ধ হন। ভুক্তভোগী বিয়ের এক বছর পর জীবিকার সন্ধানে পাড়ি জমান বিদেশে। এসময় মুক্তা আক্তার তার বাবার বাড়িতে বাসবাস করতেন এবং এখলাছ বিদেশ থেকে উপার্জিত অর্থ তার স্ত্রীর কাছে পাঠাতেন। পাঁচ বছর প্রবাস জীবন কাটানোর পর ভুক্তভোগী দেশে ফেরত আসেন। উপার্জিত অর্থসহ স্ত্রীকে নিজ বাড়িতে আনতে শ^শুরবাড়িতে যান। টাকা-পয়সাসহ স্ত্রীকে ফেরত আনার কথা বললে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে স্ত্রী ও শ্বাশুরীসহ অজ্ঞাতনামা ৩-৪ জন ভুক্তভোগীর হাত-পা বেঁধে পেট্রোল দিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে মদন স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে উন্নত চিকিসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় চলতি মাসের ১৮ তারিখ মারা যান এখলাছ মিয়া। এরআগে এ ঘটনায় গত ১৫ নভেম্বর ভুক্তভোগীর চাচাতো ভাই মো. জসিম উদ্দিন (৫২) বাদী হয়ে মদন থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। গ্রেফতার ভুক্তভোগীর স্ত্রী ও শ্বাশুরীকে মদন থানা পুলিশের নিকটে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

মদন থানার ওসি মো. তাওহীদুর রহমান জানান, দায়ের করা হত্যা চেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ