ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নবীনগর প্রেসক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর photo আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর
প্রকাশিত: ২৩-১১-২০২৩ বিকাল ৫:২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ঐতিহ্যবাহী প্রেসক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী  পালিত হয়েছে। প্রেসক্লাবের উদ্যোগে গতকাল (২২ নভেম্বর)  রাতে গণপাঠাগারে  আলোচনা সভা, কেক কাটা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়।  প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার অফিসার  ইনচার্জ মাহবুব আলম,  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি  মোহাম্মদ আরজু, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি  আবু কামাল খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক  কান্তি কুমার ভট্টাচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, সহ সভাপতি মো. জহিরুল হক বুলবুল, সহ- সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মোহাম্মদ হোসেন শান্তি, মো.আব্দুল হাদী, মিঠু সূত্রধর পলাশ, এস. এ.  রুবেল, শাহানুর খাঁন আলমগীর , মানর হোসেনসহ আরো অনেকে। জেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বক্তারা নবীনগর প্রেসক্লাবকে “ফাদার” সংগঠন হিসেবে আখ্যায়িত করে গতিশীল কার্যক্রম অব্যাহত রাখতে আহ্বান জানান। প্রধান অতিথি প্রেসক্লাবের জায়গা সম্প্রসারিত করতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ