নড়াইল মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ
দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্টার খন্দকার আছিফুর রহমানকে সভাপতি ও দৈনিক লোকসমাজের নড়াইল জেলা প্রতিনিধি অশোক কুন্ডুকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নড়াইল মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ হয়েছে।
২৪ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় সদর থানাধীন মির্জাপুরস্থ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল সদরসহ বিভিন্ন থানা থেকে আগত ৩১ জন গণমাধ্যম কর্মী সাংবাদিক সহযোদ্ধার উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে নেতৃত্ব নির্বাচন করে উক্ত কমিটি ঘোষণা পূর্বক নড়াইল মডেল প্রেসক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়।
সভাপতির দায়িত্ব পাওয়ার পর খন্দকার আছিফুর রহমান বলেন, নেতৃত্ব নয়; সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, কর্মশালা, উচ্চতার প্রশিক্ষণ, মর্যাদা প্রতিষ্ঠা, সহমর্মিতা ও স্বার্থ রক্ষা এবং হামলা-মামলা, নির্যাতনের বিরুদ্ধে /বিচারের দাবীতে রাজপথে প্রতিবাদ ও কর্মসূচি পালন হবে নড়াইল মডেল প্রেসক্লাবের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
এছাড়া বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতার মাধ্যমে বিকাশ ঘটানো। সংগঠনের সদস্যদের জন্য কল্যাণমূলক কর্মসূচী ও পদক্ষেপ গ্রহন।
পারস্পারিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক উন্নয়ন ও সাংস্কৃতিক মান উন্নয়ন, বৃক্ষ রোপন, সামাজিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সহ প্রচারের ব্যাবস্থা হবে এই প্রেসক্লাবের কাজের অংশ।
নড়াইল মডেল প্রেসক্লাব'র কার্যনির্বাহী পর্ষদ ২০২৩-২০২৫
সভাপতি : খন্দকার আছিফুর রহমান (দৈনিক ভোরের পাতা), সিনিয়র সহ-সভাপতি : মো: গোলাম কিবরিয়া (দৈনিক আলোকিত প্রতিদিন), সহ-সভাপতি : আবুল কাশেম (দৈনিক বিডি খবর), সহ-সভাপতি : এস এম জহুরুল হক মিলু (দৈনিক আজকের পত্রিকা), সহ-সভাপতি : মো. পিকুল আলম (দৈনিক সকালের সময়), সহ-সভাপতি : কনক মাহবুব (দৈনিক পল্লী বাংলা)।
সাধারণ সম্পাদক : অশোক কুন্ডু (দৈনিক লোক সমাজ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক : মো: রফিকুল ইসলাম (দৈনিক আলোকিত সকাল), যুগ্ম সাধারণ সম্পাদক : মো: রেজাউল হক (বিডি নিউজ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক : নুরুন্নবী সামদানী (দৈনিক ঢাকা), যুগ্ম সাধারণ সম্পাদক : সৈয়দ বিশারত হোসেন রাজা (দৈনিক ফুলতলা প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক : শেখ মাহিতুল ইসলাম রানা (দৈনিক ফুলতলা প্রতিদিন)
সাংগঠনিক সম্পাদক : মিল্টন শেখ (দৈনিক মানবাধিকার প্রতিদিন), সহ-সাংগঠনিক সম্পাদক : শেখ মাসুদ পারভেজ (দৈনিক ঢাকা)
দপ্তর সম্পাদক : রাসেল হুসাইন (দৈনিক ঢাকা মেইল), উপ-দপ্তর সম্পাদক : মো: রাসেল মোল্লা
(দৈনিক সত্যের কন্ঠ), অর্থ সম্পাদক : খন্দকার আনিসুর রহমান (দৈনিক লাল সবুজের দেশ), উপ-অর্থ সম্পাদক : ইমন খান (দৈনিক গ্রামের কন্ঠ), শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক : মো: ইকবাল হোসেন খান (২৪ ঘন্টা সংবাদ), প্রচার সম্পাদক : মো: সাব্বির জমাদ্দার
(দৈনিক তালাশ টাইমস), উপ-প্রচার সম্পাদক : সৈয়দ রমজান হোসেন (চ্যানেল সিক্স বাংলা টেলিভিশন), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক : বিলাল হোসেন (দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ), বন ও পরিবেশ সম্পাদক : শাকিল আহমেদ (ডেইলি পোস্ট), ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক : মো: শরিফুল মোল্লা (দৈনিক সত্যের কন্ঠ)
আইসিটি সম্পাদক : মো. সাজ্জাদ আলী (দৈনিক মানবাধিকার প্রতিদিন), যুব ও ক্রীড়া সম্পাদক : খন্দকার সাইদুজ্জামান সোহেল (নড়াইল বুলেটিন), আন্তর্জাতিক সম্পাদক : শিকদার আফজাল হোসেন নিশান (দৈনিক সকালের সময়), তথ্য ও প্রকাশনা সম্পাদক : আব্দুল হামিদ শেখ (উন্মোচন টেলিভিশন), মহিলা বিষয়ক সম্পাদক : ফাতেমা খানম মৌসুমী (দৈনিক সকালের খবর)।
নির্বাহী সদস্যবৃন্দ : প্রবীর কুমার বিশ্বাস (জাতীয় ক্রাইম রিপোর্ট), মিনারুজ্জামান মিরন (আমার দেশ প্রতিদিন)।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত