ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরে ট্রেনের ধাক্কায় নিহত হলো ৮ম শ্রেণীর শিক্ষার্থীর


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৫-১১-২০২৩ দুপুর ২:১৫
শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় ট্রেনের ধাক্কায় মো.ইব্রাহিম(১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার(২৪ নভেম্বর) রাত ৮ দিকের পাঁচ্চরের লাইফকেয়ার হাসপাতাল সংলগ্ন ট্রেন লাইনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগাড় রশি গ্রামের মো.হিরু খানের ছেলে। সে মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর(আরএম) উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর বন্ধু রাজু ও জুনায়েদকে সাথে নিয়ে পাঁচ্চর বেইলীব্রিজ এলাকায় খিচুরি খেতে যায় ইব্রাহিম। খিচুরি খাওয়া শেষে বাড়ি ফেরার পথে শিকদারকান্দি এলাকায় ট্রেন লাইনে উঠে আড্ডা দেয় তিন বন্ধু। রাত ৮টার দিকে ঢাকাগামী একটি ট্রেন এলে দুই বন্ধু ট্রেনলাইন পার হয়ে একপাশে চলে আসে।  ইব্রাহিম পার হতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। গুরুতর আহতাবস্থায় ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
নিহতের বন্ধু রাজু বলেন,'আমরা ট্রেন লাইনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। এমন সময় ট্রেন আসে। আমরা এক পাশ থেকে অন্যপাশে চলে আসি। ইব্রাহিম ট্রেন লাইন পার হতে গিয়ে ট্রেনে ধাক্কা লাগে। এসময় ছিটকে পাথরের উপর পরে যায় সে।'
 
মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের(আরএম) প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদার বলেন, 'ছেলটি খুব নম্র প্রতৃতির ছিলো।আমরা সকল শিক্ষক মন্ডলী তার মৃত্যুতে শোকাহত।'
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার জানান,'রাতে দূর্ঘটনাটি ঘটে। প্রথমে পাঁচ্চরের একটি বেসরকারী ক্লিনিকে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ছেলেটি মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি মর্মান্তিক।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা