সাভারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে সাংবাদিকদের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই সাভার উপজেলা মহিলা পরিষদ কর্তৃক আয়োজিত নিজ কার্যালয়ে সাংবাদিকদের সহিত এক মতবিনিময় সভার আয়োজন করেন।
শনিবার ২৫ শে নভেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা মহিলা পরিষদের সভাপতি পারভীন ইসলাম, মতবিনিময়ে আলোচনা কালে সাংবাদিকদের বিভিন্ন তথ্য সংক্রান্ত তথ্য সংক্রান্ত বিষয়ে সহযোগিতা কামনা করে বলেন, নারী ও শিশু নির্যাতন একটি মারাত্মক সামাজিক ব্যাধি, এর থেকে উত্তরণের জন্য সমাজের সকল স্তরের সমন্বয়ের প্রয়োজন। সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে বলেন, আপনাদের মাধ্যমে আমরা সমাজের আনাচে-কানেচে ঘটে যাওয়া অনেক ঘটনা জানতে পারি। ২০২৩ সালের প্রতিবেদন পেশকালে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ঘটে যাওয়া অসংখ্য ঘটনার চিত্র তুলে ধরেন যেগুলো একান্তই স্পর্শকাতর ও লোমহর্ষকও বটে। নানাবীদ সমস্যার মধ্যে তিনি উল্লেখযোগ্য বাল্যবিয়ে প্রকট আকার ধারন করেছে, এর থেকে মুক্তি সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। সমাজের অবক্ষয়ের কারণে ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের কারণে আত্মহত্যার চেষ্টা, যৌনো নিপীড়ন, উত্তক্তকরন, নারী ও কন্যা পাচার, এসিড দগ্ধ, যৌতুকের কারণে নির্যাতন, যৌতুকের কারণে হত্যা, পুলিশি নির্যাতন সাহেব আর ক্রাইম জোরপূর্বক বিয়েসহ বিভিন্ন পত্রিকাতে তথ্য মাধ্যমে ২০২৩ সালের জানুয়ারী থেকে অক্টোবর মাস পর্যন্ত ২৫৭৫ জনের হয়রানির শিকারের তথ্য জানান। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বেশ কিছু সতর্কবাণী হিসেবে সমাজে নারী ও কন্যার প্রতি সহিংসতা কে থেকে না বলুন, নারী ও কন্যার প্রতি সহিংসতা দণ্ডনীয় অপরাধ, গণপরিবহন ও গণপরিসরে যৌন সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে উল্লেখযোগ্য নম্বরে যোগাযোগ করে (৯৯৯,১০৯,১০৬) সহযোগিতা পাওয়ার বিষয়ে তুলে ধরেন। বক্তারা তাদের অভিজ্ঞতা থেকে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ মনে করেন বলে আজকের এই মতবিনিবার সভার আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন। সভায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের সহযোগিতায় এবং নিজ উদ্দেগের ভূমিকার কারনে অনেক সমস্যার সমাধান সহজ হয়েছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, প্রশিক্ষণ সম্পাদক ঝুমা রায়, লিগ্যাল এইড সম্পাদক নাসরিন খাতুন, সাংস্কৃতিক সম্পাদক লুবনা মরিয়ম ইভা,তরুণী সদস্য আয়তুন নেসা নূরসহ স্থানীয় অভিভাবকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন