ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জেলার শ্রেষ্ঠ অফিসার পাইকগাছার ওসি রফিকুল ও এসআই সাদ্দাম পুরষ্কৃত


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৫-১১-২০২৩ দুপুর ৪:১৮
খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনায় পাইকগাছা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার রফিকুল ও  শ্রেষ্ঠ তামিলকারী অফিসার এসআই (নিঃ) কে.এম সাদ্দাম হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার(২৫ নভেম্বর) খুলনা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান( পিপিএম-সেবা) সভাপতিত্বে খুলনা জেলা পুলিশের গত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে অক্টোবর মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাসের তুলনামূলক অপরাধ বিবরণীর পর্যালোচনা করে আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়। এসময় পাইকগাছা থানার দুই জন অফিসার  অক্টোবর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ইন্সপেক্টর (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ তামিলকারী অফিসার এসআই (নিঃ) কে.এম সাদ্দাম হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়াও খুলনা ট্রাফিক শাখা থেকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন টিএসআই মোঃ আব্দুল মান্নান মোল্লা, ট্রাফিক শাখা খুলনা। এসময় পুলিশ সুপার শ্রেষ্ঠ অফিসারদের হাতে 
সম্মাননা স্মারক, সনদপত্রসহ আর্থিক পুরষ্কৃত প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে ওসি মোঃ রফিকুল ইসলাম চার বার পুরষ্কৃত হয়েছেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান