পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু
পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে নদীতে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সাইফুল হাওলাদার (৩৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত: সাইফুল ওই ইউনিয়নের মাঝের হাওলা গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে। সে পায়রা বন্দরের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়নার সিসিইসিসির সাব ঠিকাদারী প্রতিষ্ঠান হুনানে কর্মরত ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার শেষ বিকেলে প্রথম টার্মিনালের জেটিতে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করতে ছিলো সাইফুল। সন্ধ্যার দিকে এসময় সে পা ফসকে রবানাবাদ নদীতে পড়ে জেটির এ্যাঙ্গেল কিংবা রডের সঙ্গে মাথায় আঘাপ্রাপ্ত হয়ে ডুবে যায়। সন্ধ্যার পরে অন্যান্য শ্রমিক ও পায়রা বন্দরের ডুবুরী দল তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার লাশ উদ্ধার করে রাতেই মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied