চাঁদপুরের ফরিদগঞ্জে স্ত্রী ও শাশুড়ি হত্যা দায়ে ১ আসামির মৃত্যুদন্ড
চাঁদপুরের ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া এলাকায় স্ত্রী রিতু ও শাশুড়ি পারভীন হত্যা মামলায় আসামী আল মামুন মোহনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
রোববার (২৬ নভেম্বর) দুপুরে মামলার রায় দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) শাহেদুল করিম। আসামির উপস্থিতিতে রায় দেয়া হয়।
২০২০ সালের ১৩ মে ফরিদগঞ্জ থানার গৃদকালিন্দিয়ার সেলিম খানের মালিকানাধীন বসত ভবনের নিচতলায় সামনে ইফতারের সময় স্ত্রী ও শাশুড়ীকে শাশুড়িকে উপর্যুপুরি ছুরিকাঘাতে নিহত করা হয়। এ মামলায় ২৮ জন স্বাক্ষী সাক্ষ্য দেন। এতে ঘটনাস্থলেই স্ত্রী রিতু নিহত হয়, শাশুড়ি আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে একদিন পর মারা যান।
রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এডিশনাল পিপি অ্যাডঃ মজিবুর রহমান ভূইয়া, এপিপি অ্যাড: দেবাশীষ কর মধু,অ্যাডঃ জসিম উদ্দীন জানিয়েছেন, এ মামলায় ২৮ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রধান শেষে আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।আদালতের এই রায় তারা খুশি।
এছাড়াও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ সফিকুল ইসলাম ভুইয়া।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied