ইন্সপেক্টর আতিকের ভয়ংকর হয়ে ওঠার নেপথ্য শক্তি কোথায় ?
রাজশাহী জেলা ডিবি'র পরিদর্শক আতিকুর রেজা ভয়ংকর রুপের কথা মুখে মুখে ! এ যেন ওসি প্রদীপের উত্তরসূরী। টাকার বিনিময়ে নিরীহ মানুষকে মামলা দেওয়া, মাদক না পেয়েও মাদক দিয়ে ফাঁসানো, সোর্স দিয়ে মাসোহারা তোলা, জব্দকৃত মাদক বিক্রি করে নকল মাদক দিয়ে চালান, মাদক সিন্ডিকেট পরিচালনা করা, কোটি কোটি টাকা অবৈধ সম্পদ তৈরিসহ নানা অপকর্মে জড়িত হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে মুখ খুললেই নেমে আসে ভয়াবহ নির্যাতন-হামলা-মামলা। কিন্তু এত কিছুর পরেও কোন কিছুই আটকাতে পারছে না তাকে, এখন সাধারণের প্রশ্ন "তার নেপথ্য শক্তি কোথায় ?
এর আগে দৈনিক সকালের সময়ে ১৮ নভেম্বর "গোপনে খাজনা তুলতে বাজনাও বাজালো মিন্টু" শিরোনামে এক মাসোহারা উত্তোলনকারী ভয়ংকর প্রতারকের সংবাদ ছাপা হয়, এরপর প্রশাসনে ও সচেতন মহলে শুরু হয় গুঞ্জন, হুমকিতে পড়ে তথ্য দাতা আর সাংবাদিক, মিন্টু থাকে ধরাছোঁয়ার বাইরে। জানা যায় প্রতারক মিন্টু জেলা পুলিশের ডিবি ইন্সপেক্টর আতিকুর রেজার লোক: এরপর ২২ নভেম্বর আবারও "ধরাছোঁয়ার বাইরে মিন্টু, হুমকির মুখে তথ্যদাতা আর সাংবাদিক" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এবার সাংবাদিকের কাছে তৃতীয় পক্ষের মারফত আসে প্রলোভন আর না নিলে দেখে নেয়ার হুমকি ! তবে এভাবে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর থেকেই জেলা ডিবি'র পরিদর্শক আতিকুর রেজা'র বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা।
সূত্র মতে, চলতি বছরের ২৩ অক্টোবর সেতাবুর রহমানের ছেলে উজ্জ্বল হককে ২০ গ্রাম হেরোইন দিয়ে চালান দেয় পরিদর্শক আতিকুর রেজা। এই ঘটনায় তার সোর্স মিন্টু ওরফে মাইকেল জড়িত। আটকের সময় তার কাছে কোন মাদক পাওয়া যাইনি। মাদক না পাওয়া গেলেও সেতাবুরের কাছ থেকে ২ লাখ ৬০ হাজার টাকা নেয় আতিক। মাদক দিয়ে মামলা দেয়ার শর্তে অন্য একজনের কাছ থেকেও ২ লাখ টাকা নেয় আতিক। অর্থাৎ আটক করতেও টাকা, আবার কম হেরোইন দিয়ে মামলা দেওয়ার কথা বলেও টাকা নেন তিনি। এটা তার প্রতিদিনের কাজ। ওই একই মাসে ১১ তারিখে চাঁপাইনবাবগঞ্জের কোদালকাঠি এলাকার মিজানুর রহমান মামুনের কাছে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে তাকে ২০ গ্রাম দিয়ে চালান দেয়া হয়। এখানেও একই ভাবে হয় লেনদেন। ১৯ নভেম্বর পুঠিয়া উপজেলার দীঘলকান্দী গ্রাম থেকে দুজন নারী-পুরুষকে ৩০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এখানেও ২ লাখ টাকা দাবি করেন আতিক। তবে আটক নারী মর্জিনা সুকৌশলে ৯৯৯ ফোন দিয়ে আতিকের ঘুষ দাবির বিষয়টি জানিয়ে দেয়। চারঘাট থানার পুলিশ ওই সময় ঘটনাস্থলে পৌছালে আতিক বলেন ঘুষ চাওয়া হয়নি, মাদক পাওয়া গেছে কিন্তু উদ্ধার মাদক দেখাতে অক্ষম ছিলো আতিক। অপর আরেক ঘটনায় জমি নিয়ে ভায়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে পুঠিয়ার ভাড়ারা গ্রামের মতিনের ছেলে জনিকে আটক করে আতিক। মতিনের ভায়ের পক্ষে মোটা অংকের ঘুস নিয়ে জনিকে ৩০ গ্রাম হেরোইন ও ১৫ পিচ ইয়াবা দিয়ে মামলা দেয় আতিক। সেদিন ঘটনাস্থলে অর্ধশত গ্রামের মানুষ উপস্থিত ছিলেন।
আটক বানিজ্য, ঘুষ বানিজ্য তাঁর জন্য নতুন কিছু নয়, চাকুরী জীবনের শুরুতে হুন্ডির টাকা আত্মসাৎ করার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছিলেন তিনি। এমনকি সে সময় তার বিরুদ্ধে নিয়মিত মামলাও রুজু হয়েছিলো। তার বিরুদ্ধে বহুবার সংবাদ সম্মেলন ও সংবাদ প্রকাশ হয়েছে, তবুও তিনি বহাল তবিয়তে আছেন। জনমণে এখন প্রশ্ন তার খুঁটির জোর কোথায় ?
রাজশাহী জেলা ডিবির ইন্সপেক্টর আতিক যে ঘূষ দুর্নীতি কিংবা গ্রেফতার বানিজ্য করেই ক্ষান্ত হয়েছেন তা কিন্তু নয়। রাজশাহীর বেশ কয়েকটি ডেভলপার কোম্পানির সাথে যোগাযোগ করে মহানগরীর তালাইমারি মোড়ের পাশে (সাবেক নর্দান ইউনিভার্সিটির গলি) বরেন্দ্র ইউনিভার্সিটির পেছনে নির্মান করছেন বহুতল ভবন। সেই ভবনের কাজ এখনও চলছে। এছাড়াও তার রয়েছে ২ টি নিজস্ব মাইক্রো বাস ও কার। এতো টাকার আয়ের উৎস কোথায় ?
১৫ নভেম্বর খেলার মাঠ থেকে গোদাগাড়ি শরমংলা লালবাগ এলাকার আকবর আলীর ছেলে
মিজান (৪০) নামে একজনকে আটক করে ডিবি পুলিশের পরিদর্শক আতিক রেজা, পরে ১৫ লাখ টাকা চায় আতিক। ১০ লাখ টাকা দেওয়ার পরে তাকে ২০ গ্রাম হেরোইন দিয়ে মামলা দেওয়া হয়েছে।এ রকম-ই বহু অভিযোগ আসতে শুরু করেছে তার বিরুদ্ধে।
রাজশাহী জেলা ডিবি'র পরিদর্শক আতিকুর রেজার কাছে বিষয় নিয়ে জানতে তার মুঠোফোনে একাধিক নম্বর থেকে ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলমকে বলেন, আমরা ধারাবাহিক প্রকাশিত সংবাদগুলো দেখেছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, বিষয়গুলো আমাদের নজরে এসেছে আমরা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করবো।
এমএসএম / এমএসএম
রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার
পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা
গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর
ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক
হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা
ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র্যাব
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪
জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে