ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জ-৩ আসনে আবারও নৌকার মাঝি হলেন অধ্যাপক আব্দুল আজিজ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৬-১১-২০২৩ বিকাল ৫:২১
সিরাজগঞ্জ-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নৌকার টিকিট পেয়েছেন সদ্য সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। 
 
রবিবার  গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন। আগামী ৭  নভেম্বর সংসদ  নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 
 
সিরাজগঞ্জ-৩ আসনটি রায়গঞ্জ,তাড়াশ, উপজেলা ও সলঙ্গার কিছু অংশ নিয়ে গঠিত। আসনটি থেকে একাদশ  জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ছিলেন আবারও নৌকা নিয়ে নির্বাচনের মাঠে থাকবেন অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। 
 
অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজকে আবার সিরাজগঞ্জ -৩ আসনের নৌকার মনোনয়ন দেওয়ায় আসনটির নেতা-কর্মীগণ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ দলের সকল নেতা-কর্মীদের কৃতজ্ঞতা জানিয়েছেন। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ