নৌকা মনোনয়নে হ্যাটট্রিক আবারও নৌকার মাঝি হলেন মোস্তাফিজ
নানান কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে নৌকা মনোনয়নে হ্যাডট্রিক করে আবারও নৌকার মাঝি হলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাঁশখালীতে নৌকার মাঝি কে হবে এই নিয়ে চলছিল নানান কল্পনা জল্পনা। বাঁশখালীতে এবার নৌকার মাঝি বদলের কথাও বেশ পরিলক্ষিত হয়েছিল, তফসিল ঘোষণার পরে পুরো বাঁশখালী জুড়ে বিভিন্ন পাড়া মহল্লা, দোকান পার্টেও শুনা গেছে নৌকার মাঝি বদলের কথা। তফসিল ঘোষণার পর সরকার দলীয় বেশ কয়েকজন নেতা নৌকার মাঝি হওয়ার স্বপ্ন নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও পরিশেষে সব কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে মনোনয়ন হ্যাটট্রিক করে আবারও নৌকা মাঝি হলেন সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও এমপি কণ্যা অধ্যাপিকা রাওকাতুন নুর চৌধুরী প্রিয়াতা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম বলেন, দলের সকল নেতাকর্মীদের উচিত, মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান জানানো। প্রার্থী কে সেটা আসল বিষয় নয় বরং আসল বিষয় হচ্ছে নৌকার বিজয় সুনিশ্চিত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সরকার প্রধান করা, এই লক্ষ্য নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। এসময় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)আসনে টানা তৃতীয় বারের মতো নৌকায় মনোনয়ন পাওয়ায় আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীকে অভিনন্দন জানান তিনি।
এবিষয়ে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মায়ের তুল্য। ইতিপূর্বে দুই বার নৌকার মনোনয়ন দেয়াতে বাঁশখালী থেকে আমি ২০১৪ ও ২০১৮ সালে টানা দুই বারের এমপি নির্বাচিত হয়ে বাঁশখালী ও বাঁশখালীর মানুষের কল্যাণে উন্নয়ন মূলক কাজ করেছি। এবং তৃণমূল পর্যায় থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সুসংগঠিত করেছি, বাঁশখালী আওয়ামী, যুব, স্বেচ্ছাসেবক, ছাত্র লীগ ও অঙ্গ সংগঠন নেতা কর্মীরা আমার সাথে আছে, আগামীতেও থাকবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃতীয় বারের মতো পুনরায় নৌকা মনোনয়ন দিয়ে আমাকে সম্মানিত করেছেন, তাতে আমি কৃতজ্ঞ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয় করে বাঁশখালীবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানিত করবে ইনশাল্লাহ। আমাকে তৃতীয় বারের মতো পুনরায় নৌকায় মনোনয়ন দিয়ে সম্মানিত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রীসহ দলের সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি, বাঁশখালীর সর্বস্তরের জনগণের দোয়া কামনা করছি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি