মান্দায় নাহিদ সমর্থকগোষ্ঠির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
নওগাঁর মান্দায় এ্যাড. নাহিদ মোর্শেদ বাবুর সমর্থকগোষ্ঠি ও দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করেছেন। রবিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভেনিউয়-২৩-এ অবস্থিত দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের চুড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করেন। এতে নওগাঁ-৪৯, মান্দা-৪ আসনে মনোনিত প্রার্থী হিসাবে তরুণ নেতা ও মান্দা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাহিদ মোর্শেদ বাবুর নাম প্রকাশিত হয়। প্রার্থীর নাম প্রকাশের পর পরই নেতাকর্মী ও সমর্থকেরা আনন্দ মিছিল বের উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ অবস্থান নেন। এসময় তার নেতাকর্মী ও সমর্থকেরা উল্লাস করে মিষ্টি বিতরণ করেছেন। বর্তমানে এই আসনটিতে টানটান উত্তেজনা বিরাজ করছে। অনেক দিনের স্বপ্নের বীজ বপণ যেন স্বার্থক হয়েছে তরুণ নেতা নাহিদ মোর্শেদ বাবুকে নৌকার মাঝি হিসাবে পেয়ে। আনন্দ ও আলোচনায় মুখরিত হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন হাট বাজার। সেইসাথে নৌকার শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে, নৌকার মাঝি নাহিদ মোর্শেদ বাবুর নাম।
এমএসএম / এমএসএম
হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ
নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ
ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি
নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন
সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?
নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা
মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা আয়োজনে ফ্রি চিকিৎসা ও থেরাপি ক্যাম্পের উদ্বোধন
শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন
রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর
চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার