নাগরপুর দেলদুয়ারে ১৬ জনকে টপকে নৌকায় আবারো মনোনয়ন পেলেন আহসানুল ইসলাম টিটু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মনোনয়ন প্রত্যাশী ১৬ জন প্রার্থীকে টপকে পুনরায় নৌকায় উঠলেন টাঙ্গাইল জেলা আ.লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু। রবিবার (২৬ নভেম্বর) সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এদিন বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে পুনরায় নৌকা প্রতীক তুলে দেওয়া হয় আ.লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সাবেক সদস্য ও সাবেক এমপি মরহুম আলহাজ্ব মকবুল হোসেন এর পুত্র আহসানুল ইসলাম টিটু এমপি’র হাতে।
আ.লীগ দলীয় মনোনয়ন প্রাপ্তি নিশ্চিত হয়ে আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে নৌকার প্রতীক দিয়ে পুনরায় আমার উপর আস্থা রেখেছেন। নাগরপুর-দেলদুয়ারের প্রতিটি মানুষের কাছে দোয়া চাই এবং নৌকা মার্কায় ভোট চাই। এখন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য হবে। ইনশা’আল্লাহ পুনরায় এই আসনে নৌকার বিজয় নিশ্চিত হবে।
এদিকে, দলীয় মনোনয়ন পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মিষ্টি বিতরণ সহ আনন্দ মিছিল করেছে দুই উপজেলার আ.লীগ নেতাকর্মী ও সাধারণ ভোটার গণ। একই সাথে আহসানুল ইসলাম টিটু এমপি’কে অভিনন্দন জানিয়েছে উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ.লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দরা।
উল্লেখ্য, ১৩৫, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে এবার মোট ১৭ জন প্রার্থী আ.লীগ দলীয় মনোনয়ন ফরম ক্রয় করে জমা দিয়েছিলেন।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট
নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন
Link Copied