পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পঙ্কজ, সম্পাদক তৈয়ব
উৎসব মুখর পরিবেশে পাইকগাছা আইনজীবী সমিতি'র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার আইনজীবী সমিতির মিলনায়তনে সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতীহীন ভাবে সমিতির ৭১ ভোটারের মধ্যে ৬৯ জন সদস্য তাদের ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. শফিকুল ইসলাম বলেন, নির্বাচনে ১১ পদের বিপরীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাড. পঙ্কজ কুমার ধর সভাপতি ও অ্যাড. শেখ তৈয়ব হোসেন সাধারণ সম্পাদক সহ ৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে অ্যাড.পঙ্কজ কুমার ধর সর্বোচ্চ ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হোন। প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের অ্যাড. আব্দুর রাজ্জাক ২৫ ভোট পেয়েছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক পদে অ্যাড. শেখ তৈয়ব হোসেন ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হোন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এসএম মুজিবর রহমান ৩১ ভোট। সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. শেখ বারিকুল ইসলাম ও উত্তম কুমার সানা জানান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলে অন্য ৬ জয়ী ও ঐক্য প্যানেলে ৩ জন প্রার্থীরা হলেন, সহ সভাপতি পদে বঙ্গবন্ধু প্যানেলে অ্যাড. প্রশান্ত কুমার ঘোষ ৪৪ ভোট ও মো. কামরুল ইসলাম (৪৩) ভোট পেয়ে নির্বাচিত হোন এবং প্রতিদ্বন্দ্বি ঐক্য পরিষদ প্রার্থীর অ্যাড. মো. আ. মজিদ গাজী (৩৩) ভোট। যুগ্ম সম্পাদক পদে ঐক্য পরিষদের অ্যাড. মো. বেলাল উদ্দিন (৪৮) ভোট পেয়ে নির্বাচিত হোন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী বঙ্গবন্ধু প্যানেলের সঞ্জয় কুমার মন্ডল (১৮) ভোট। ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে বঙ্গবন্ধু প্যানেলে অ্যাড. শংকর কুমার ঢালী (৪৫) ভোট পেয়ে নির্বাচিত হোন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঐক্য পরিষদে কাজী সাইফুল ইসলাম (২০) ভোট। সদস্য পদে প্রথম ঐক্য পরিষদের অ্যাড. মো. মোহ্তাছিম বিল্লাহ (৫০), দ্বিতীয় ও তৃতীয় বঙ্গবন্ধু প্যানেলে অ্যাড. জিএম ইব্রাহীম হোসেন (৪৭) ও মো. নজির আহম্মদ (৪২) ভোট পেয়ে নির্বাচিত হোন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফা খাতুন (২৯) ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাইব্রেরী বঙ্গবন্ধু প্যানেলে বিজয় কৃষ্ণ মন্ডল এবং ঐক্য পরিষদের মো. একরামুল হক বিশ্বাস নির্বাচিত হয়েছেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied