জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে; নির্বাচন কমিশনার আনিছুর রহমান
পার্বত্য চট্টগ্রাম বিশেষ অঞ্চল হিসেবে এখানে সেনাবাহিনী আগে থেকে তাদের দায়িত্ব পালন করলেও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা তরান্বিত করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের পাশাপাশি বৈধ অস্ত্রেরও যেন অবৈধ ব্যবহার না হয় সে বিষয়েও ব্যবস্থা নেয়াসহ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করনীয় নির্বাচন কমিশন তাই করবে বলে জানান তিনি।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে এবং রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানসহ রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলার পুলিশ সুপারগণ, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এছাড়া রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা নির্বাচন অফিসারগণ, সকল উপজেলার অফিসার ইন-চার্জ এবং উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আরো বলেন, নির্বাচনের পরিবেশে এখন আর ঘাড়তি আছে বলে আমাদের চোখে পড়ে না। আমরা যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি সবকিছু ঠিক আছে। নির্বাচনে অংশগ্রহণ করা না করা সেটা হলো নিবন্ধিত রাজনৈতিক দলের বিষয়। আমরা তাদের বার বার ডেকেছি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন