ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নৌকার নমিনেশন পেয়ে মাজার জিয়ারত করলেন এমপি দুদু


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১১-২০২৩ বিকাল ৫:৩
আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসন থেকে নৌকার নমিনেশন পেয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই পাথরঘাটার ঐতিহ্যবাহী হযরত নিমাই নাছির উদ্দিন শাহ বাগদাদি (রাঃ) এর মাজার শরীফ জিয়ারত করেন অ্যাডভোকেট সামছুল আলম দুদু। সোমবার সকালে দলীয় কর্মি, মাজার কমিটির লোক, খাদেম ও জনপ্রতিনিধি সহকারে তিনি মাজার জিয়ারত করেন। একই দিন তিনি উপজেলার কলন্দপুর মাজার ও তার সার্বিক তত্বাবধানে পরিচালিত অ্যাডভোকেট সামছুল আলম দুদু এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার এতিম কোরআন শিক্ষার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল করেন। গত ২৬ নভেম্বর আ,লীগের কেন্দ্রীয় কমিটির সাঃ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জয়পুরহাট-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী হিসাবে এমপি দুদুর নাম ঘোষনা করেন। ২০১৪ ও ২০১৮ সালে এ আসনে এমপি হওয়ায় তিনি নৌকার হেট্রিক এমপি হতে পারেন। (জয়পুরহাট সদর-পাঁচবিবি) উপজেলার সমন্বয়ে জয়পুরহাট-১ আসন গঠিত। এ আসন থেকে আ’লীগের ১৪ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন।
 
মাজার জিয়ারতকালে এমপি দুদুর সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন মন্ডল, আওলাই ইউনিয়ন আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তাওহীদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান এস,এম রবিউল আলম চৌধুরী পিন্টু, উপজেলা আ,লীগের অন্যতম সদস্য জাহিনুর ইসলাম ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শৈশব।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার