টাঙ্গাইলে ৮টি সংসদীয় আসনে নৌকার মাঝি হলেন যারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে ৮টি সংসদীয় আসনে নৌকার মাঝিদের নামের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। এ দিকে এই আসনগুলো ঘিরে পুরাতন ৪ টি এবং নতুন মুখ রয়েছে ৪টি।
রোববার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এবার টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৪টি আসনে বর্তমান এমপিদের কপাল পুড়েছে। গোয়েন্দা (ডিএসবি ও এনএসআই) একাধিক সংস্থার গোপনে চূড়ান্ত জরিপ শেষে শেখ হাসিনা টাঙ্গাইলের তালিকা তৈরি করেন।
এ দিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন যারা- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
এবার দিয়ে তিনি টানা পঞ্চম বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন। ২০০১ সালে ড. আব্দুর রাজ্জাক এই আসনে বিজয়ী হওয়ার পর থেকে আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত হয়ে উঠেছে।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বর্তমান সংসদ সদস্য ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খানের মেয়ের জামাতা তানভীর হাসান ছোট মনির এবার দিয়ে দ্বিতীয় বারের মতো দলের মনোনয়ন পেয়েছেন।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ এর ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রথম বারের মতো দলের মনোনয়ন পেয়েছেন। এ দিকে বর্তমান এমপি আতাউর রহমান খান এবার দলীয় মনোনয়ন পাননি।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বর্তমান সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী দলীয় মনোনয়ন পাননি।
মনোনয়ন পেয়েছেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেন তিনিও দলীয় মনোনয়ন পাননি।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশিদ মামুন।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু তৃতীয় বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) এ আসনের বর্তমান সংসদ সদস্য খান আহমেদ শুভ।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) এ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের দলীয় মনোনয়ন পাননি।
এ আসন দলীয় মনোনয়ন পেয়েছেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অনুপম শাহজাহান জয়।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied