নন্দীগ্রামে জাল দলিল তৈরি করে জমি ভোগ দখলের অভিযোগ
বগুড়ার নন্দীগ্রামে জাল দলিল তৈরি করে জমি ভোগ দখলের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকুইর গ্রামে। এই ঘটনায় ভুক্তভোগী ঢাকুইর গ্রামের মৃত রন্জু হোসেনের ছেলে জাকির হোসেন বাদী হয়ে অভিযুক্ত প্রভাবশালী জালাল হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত জালাল হোসেন ঢাকুইর গ্রামের আমির আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী জাকির হোসেনের মৃত মায়ের নামীয় ১০৮০ দাগের ৬৮ শতক জমি একই গ্রামের প্রভাবশালী জালাল হোসেন ১ বছর পূর্বে জাল দলিল তৈরি করে জোর করে ভোগ দখল শুরু করেন। উক্ত জাল দলিল বাতিলের দাবীতে জাকির হোসেনের পিতা বিজ্ঞ আদালতে মামলা নং ৮৩/২০২১ দায়ের করেন। দু-পক্ষের শুনানীর পর বিজ্ঞ আদালত ভুক্তভোগী জাকির হোসেনের পক্ষে রায় প্রদান করেন। অথচ অভিযুক্ত জালাল হোসেন উক্ত জমি জোর পূর্বক দখলে থাকার জন্য রাতের আধারে অজ্ঞাত ব্যক্তিদের সহযোগীতায় হালচাষ করেন। খবর পেয়ে জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের বিষয়ে অভিযুক্ত জালাল হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, কেবল একটি রায় পেয়েছে। আরোও ৩টি রায় নিয়ে আসুক তারপর দখল ছাড়বো।
উক্ত বিষয়ে অভিযোগের তদন্তকারি অফিসার নন্দীগ্রাম থানার এএসআই সদরুল হাসানের সাথে কথা বললে তিনি বলেন, ভুক্তভোগীর পক্ষে বিজ্ঞ আদালতের দেওয়া রায়ের কপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied