খাগড়াছড়ির গুইমারাতে ট্রাকে আগুন-গুরুতর আহত ১
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়িতে রাতের আঁধারে চালভর্তি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, অবরোধ চলাকালীন ২৬ নভেম্বর রবিবার গভীর রাতে গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় রাস্তায় গাছ ফেলে চট্টগ্রাম হতে মাটিরাঙ্গা থানার তাইন্দং ইউনিয়ন গামী সরকারি চাল বহনকারী ট্রাকে (ঢাকা মেট্রো -ট ১৩-৭৮৮৩) পেট্রোল দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ১ জন গুরুতর আহত হয়।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদেরকে মানিকছড়ি সরকারি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
গুরুত্বর আহত মোঃ ইসহাক মিয়া-২৮, পিতাঃকাঞ্চন মিয়া ও মোঃ বেলাল হোসেন-৩৫, পিতা- জাহিদুল হক খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
গাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় আহতের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন গুইমারা থানার পুলিশ অফিসার জহিরুল ইসলাম। তিনি জানান এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রাকটি থানার হেফাজতে আছে এবং মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা