এমপি হতে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন মতিয়ার রহমান
লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন অ্যাডঃ মতিয়ার রহমান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে পদত্যাগপত্র জমা দেন তিনি। মতিয়ার রহমান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসন থেকে অংশগ্রহণ করবেন।
সোমবার (২৭ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত এক চিঠিতে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়, মতিয়ার রহমানের পদত্যাগপত্র ২৭ নভেম্বর সরকার কর্তৃক গৃহীত হয়েছে। উক্ত পদটি সরকার শূন্য ঘোষণা করেন। এমতাবস্থায়, জেলা পরিষদ আইন, ২০০০ (২০২২ সাল পর্যন্ত সংশোধিত) এর ১৩(২) ধারার বিধানমতে লালমনিরহাট জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান প্যানেল ক্রমিক (১) মো. তাহমিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সদস্য, ওয়ার্ড নং-৫ কে আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে অর্পণ করা হয়।
এমএসএম / এমএসএম
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
Link Copied