ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

তথ্য প্রকাশকারী সংস্থার সমগ্র বাংলাদেশের উপদেষ্টা পরিচয় দিয়ে বুলবুলের প্রতারণা


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৮-১১-২০২৩ দুপুর ১:৪৯

কক্সবাজারের কুতুবদিয়ায় এক অসহায় পরিবারকে মুক্তিযোদ্ধা সনদ ‘বানিয়ে দেওয়ার’ কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইমরুল কায়েস বুলবুল নামের এক প্রতারকের বিরুদ্ধে।প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুতুবদিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভূক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, ইমরুল কায়েস বুলবুল উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়ার মৃত শেখ মকবুল আহমদের পুত্র। তিনি নিজেকে সত্যের সন্ধ্যানে জনস্বার্থে দুর্নীতি দমনে তথ্য প্রকাশকারী সংস্থার সমগ্র বাংলাদেশের উপদেষ্টা পরিচয় দিয়ে একই ইউনিয়নের প্রয়াত হিমাংসু বিমল শীলের পরিবারের নিকট থেকে বিভিন্ন সময়ে ৪৪ হাজার টাকা নেন।

হিমাংসু বিমল শীলের কন্যা রাধীকা রানী শীল বলেন, ২০২১ সালে মুক্তিযোদ্ধা সনদ ও প্রধানমন্ত্রীর কাছ থেকে মুক্তিযোদ্ধা কোটায় ঘর আনিয়ে দেওয়ার কথা বলে তাঁর পরিবার থেকে সাড়ে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেন প্রতারক বুলবুল। টাকা নেওয়ার পর এক মাসের মধ্যে মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার কথা বললেও টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। 

রাধীকা রানী জানান, তাঁর  বাবা হিমাংসু বিমল  শীল একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। কিন্তু তার নামটি চুড়ান্ত তালিকায় অন্তর্ভূক্ত করা হয়নি।বাবা বেচে থাকতে অনেক চেষ্টা করেছেন তালিকাভূক্ত হওয়ার জন্য। বুকভরা কষ্ট নিয়ে ২০১৯ সালে তিনি মারা যান। এলাকার সবাই জানে তাঁর বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা।

ইমরুল কায়েস বুলবুল তার বাবার পরিচিত হওয়ায় মুক্তিযোদ্ধার সনদ এনে দেওয়ার কথা বলে পরিবারের কাছ থেকে সাড়ে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেয়। অভাবের সংসারে অনেক কষ্ট করে টাকা সংগ্রহ করে দেওয়া হয়েছে। এই প্রতারকের শাস্তি দাবী করে উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর আবেদন করেছে বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইমরুল কায়েস বুলবুল টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, মুক্তিযোদ্ধা সনদ এনে দেওয়ার কথা বলে সাড়ে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার একটি অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমানিত হলে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ