ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজশাহী-১ গোদাগাড়ী তানোর টানা পঞ্চম বারের মত নৌকার মাঝি হলেন ফারুক চৌধুরী


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৮-১১-২০২৩ দুপুর ১:৫২
আবারও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হলেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। এনিয়ে তিনি টানা পঞ্চম বারের মত আওয়ামী লীগের প্রার্থী মনোনিত হয়ে নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন।
 
এর আগে ২০০১ সালে আওয়ামী লীগের প্রার্থী হলেও বিএনপির হেভি ওয়েট নেতা ও সাবেক মন্ত্রী প্রায়াত ব্যারিষ্টার আমিনুল হকের কাছে পরাজিত হন। এর পর ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় ব্যারিষ্টার আমিনুল হক জঙ্গিমদদ দাতা ও বাংলাভায়ের উত্থানের অভিযোগে কারাদন্ড হয়ে বিদেশে পলাতক থাকায় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেননি। তার বড় ভাই বাংলাদেশ পুর্লিশের সাবেক আইজিপি ড. এনামুল হক বিএনপির টিকিট নিয়ে ধানের শীষ প্রতিকে নির্বাচন করে। ওই ভোট ওমর ফারুক চৌধুরী বিপুল ভোটে ড. এনামুল হককে পরাজিত করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ২০১৪ ও ২০১৮ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে টানা তিন বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
 
২০০৮ সালে নবম জাতীয় সংসদের মেয়াদের শেষ দিকে মন্ত্রী সভার রদবদল হলে তিনি শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে। ২০১৪ সালে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে মন্ত্রী সভায় ঠাই না হলেও তিনি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করে।২০০০ সালের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আওয়ামী লীগের রাজনীতি শুরু করার পর তিনি প্রথমে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর পরে জেলা আওয়ামী লীগের সভাপতিরও দায়িত্ব পালন করেছেন।ওমর ফারুক চৌধুরী জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের আপন ভাগ্নে।এদিকে টানা পঞ্চম বারের মতো আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হওয়ায় গোদাগাড়ী ও তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ