মাগুরার দুটি আসনে মনোনয়ন জমা দিলেন কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন
মাগুরা-১ ও মাগুরা-২ এ দুই আসনে বাংলাদেশ কংগ্রেসের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, (২৮ নভেম্বর) মঙ্গলবার সকালে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাসের বেগ এর হাতে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের মাগুরা জেলা সভাপতি শ্রী যুক্ত শতদল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইবাদত মণ্ডল, সাংগঠনিক সম্পাদক বাচ্চু চুকদার, জেলা সমন্বয়কারী সালমান খান, শ্রীপুর উপজেলা কংগ্রেসের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদসহ জেলা ও উপজেলার কংগ্রেসের নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন বলেন, দেশের যে চলমান সাংবিধানিক ব্যবস্থা রয়েছে এ অবস্থায় নির্বাচন অপরিহার্য। কোন দল কোনদিকে যাচ্ছে সেটা তাদের নিজস্ব ব্যাপার।নির্বাচন কমিশনারের সাথে আমাদের সংলাপ হয়েছে।তিনি আমাদের আশ্বস্ত করেছেন দেশে সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন। আমার দল থেকে সারা বাংলাদেশে প্রার্থী দেওয়া হচ্ছে।আমি মাগুরার সন্তান হওয়ায় ও মাগুরার সাথে আমার নিবিড় সম্পর্ক থাকায় আমি মাগুরা-১ ও ২ আসন থেকে প্রার্থী হয়েছি।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied