মানিকগঞ্জে অবৈধ ট্রলির চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অবৈধ ট্রলির চাপায় আসিবুল(২২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে বরংগাইল- টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলাধীন তেরশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।স্থানীয়রা জানান, সকাল ৮ দিকে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ট্রলির চালক ও মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান জানান,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থল হতে মোটরসাইকেল ও ট্রলি জব্দ করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। পরবর্তী আইনত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন