ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ধামরাইয়ে গলায় গামছা পেচানো ব্যক্তির মরদেহ উদ্ধার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-১১-২০২৩ দুপুর ৪:৬

ঢাকার ধামরাইয়ে সায়েদুর রহমান (৩৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার  (২৮ নভেম্বর) উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বাইশাকান্দা বাজারের রাস্তার পাশে জঙ্গলের ভিতর থেকে এ মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।

তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করা হয়।নিহত সায়েদুর রহমান (৩৮) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্ডপ (দেউলী লক্ষীদিয়া) এলাকার খলিলুর রহমানের ছেলে।

স্থানীয় এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানাযায়, স্থানীরা রাস্তার পাশে জঙ্গলের ভিতরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহটির গলায় গামছা পেচানো ও নাভির ডান পাশে হালকা ক্ষতের চিহৃ রয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার ওসি  হারুন অর-রশিদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহটির গলায় গামছা পেচানো ও নাভির ডান পাশে হালকা ক্ষতের চিহৃ রয়েছে। মরদেহটির ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ভিকটিমের পরিবারকে খবর দেয়া হয়েছে।এ বিষয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা