কালিয়াকৈরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নবম শ্রেণির শিক্ষার্থীকে নিয়ে লাপাওা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের স্ক্রিনশট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নবম শ্রেণির ব্যবসায়ী শাখার শিক্ষার্থীকে নিয়ে লাপাওা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন ঢাকা জেলার ধামরাই থানার জামিরাবাড়ী গ্রামের বেলায়েত হোসেনের ছেলে মো রতন আলী (৪৭), তিনি ফেব্রুয়ারি মাসে ৭ তারিখে সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে যোগদান করে, পরে তিনি ৩ মাস ধরে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। গত বৃহস্পতিবার তিনি মেডিকেল ছুটি নেয়। ২৬ই নভেম্বর রবিবার সকালে নবম শ্রেণীর শিক্ষার্থীকে নিয়ে লাপাওা হন।
শিক্ষার্থী হলেন উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের হাটুরিয়া চালা ভূইয়াপাড়া গ্রামের মো :আলী আহম্মদের বড় মেয়ে মিস ইভা আক্তার (১৫)। তিনি নবম শ্রেণির ব্যবসায়ী শাখার মেধাবী শিক্ষার্থী। ক্লাস রোল নং- ৩। দশম শ্রেণির শাওন মন্ডল, দিপা সরকার, নবম শ্রেণির শিক্ষার্থী বর্ষা দে জানান, নবম শ্রেণির শিক্ষার্থী ইভা আক্তারকে নিয়ে আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পালিয়ে গেছে, স্কুলে এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। স্কুলে আসতে ভয় করে। রতন স্যারের কঠিন শাস্তি দাবি জানাই এবং ইভা মেধাবী শিক্ষার্থী ওকে স্কুলে আবার দেখতে চাই। এলাকা বাসী সামাদ মিয়া ও হারুনুর রশিদ জানান,ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে খুবই দুশ্চিন্তায় আছি । ইভাকে স্যার ফুসকিয়ে লোভ দেখিয়ে নিয়ে গেছে। এর কঠিন শাস্তি চাই।
শিক্ষার্থী ইভা আক্তারের পিতা আলী আহমেদ জানান, ২৬ তারিখ সকালে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। রতন স্যার আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছে।আমার মেয়েকে ফেরত চাই। স্যারের কঠিন শাস্তি দাবি জানাই। সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার মল্লিক জানান, ঘটনাটি খুবই নিন্দা জনক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন স্যার এমন কাজে স্কুলের মান সম্মান সবই নষ্ট হচ্ছে । তার সম্পর্কে আমি কিছু জানি না। তার কোন খোঁজখবর ও বায়োডাটা আমরা জানি না।
বিদ্যালয়ের দাতা সদস্য শামীম আল রাজিব জানান, রতন স্যারের এমন ঘটনার কঠিন শাস্তি চাই ।যাতে এমন কাজ কেও না করতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, এটা ন্যাককার জনক ঘটনা। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন