সাভার থানা পুলিশের হাতে ব্যাংকে টাকা ছিনতাইকারী ২ জন আটক
সাভারে সোনালী ব্যাংকের থানা রোড শাখায় এক নারী ব্যবসায়ীর প্রায় ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার ২৮ শে নভেম্বর দুপুরে সোনালী ব্যাংকের ভিতরে টাকা ওত পেতে থাকা ছিনতাইয়ের সময় ২ জনকে হাতেনাতে ধরে ফেলেন সাহসী ভুক্তভোগী নিজেই। পরে পুলিশ খবর পেয়ে গিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার ওয়ারী থানার ১৩ নম্বর মুকিমলেন এলাকার মৃত খলিফার ছেলে আব্দুল কামাল (৬০) ও বাগেরহাট জেলার রায়েন্দা থানার রায়েন্দা খোন্তাকাটা গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে খলিল মোহাম্মদ (২৪)।
ভুক্তভোগী রহমান অ্যাক্সেসরিজের চেয়ারম্যান ফাতেমা রহমান বলেন, মঙ্গলবার দুপুরে সাভার থানা রোডে সোনালী ব্যাংকে আমার ব্যবসায়িক ৮ লক্ষ ৬০ হাজার টাকা জমা দিতে যাই। ব্যাংকের ভিতরে দুই ব্যক্তি আমার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এক পর্যায়ে আমি ম্যানেজারকে বিষয়টা অবহিত করলে তারা তাদের প্রধান গেটটি তালা লাগিয়ে দেয়। পরে উপস্থিত সকলের সহযোগিতায় তাদের আটকে রেখে পুলিশকে খবর দেয়া হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ পুলিশ পরিদর্শক এসআই হাসান শিকদার বলেন, ব্যাংকের ভিতরে টাকা ছিনতাইয়ের ঘটনায় টাকা উদ্ধারসহ দুজনকে আটক করা হয়েছে। এরা দুজনই পেশাদার ছিনতাইকারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের বিরুদ্ধে নিয়মিত একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন