ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দামুড়হুদা বিজিবি'র চোরাচালান বিরোধী অভিযান, ১৬ কেজি স্বর্ণ উদ্ধার


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২৮-১১-২০২৩ বিকাল ৫:৫৬
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী রুদ্রনগর গ্রামে চোরাচালান বিরোধী অভিযানে ১৬ কেজি ১৪ গ্রাম ওজনের ৯৬টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সেই সঙ্গে চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের স্বর্ণের বারসহ একজন চোরাকারবারিকে আটকের খবরটি জানান।
আটককৃত ব্যক্তি হলেন- জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার শ্যামপুরের আসাদুল হকের ছেলে নাজমুল ইসলাম (৩১)। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি আরো জানান, ভারতে স্বর্ণ চোরাচালান হবে এমন খবর পেয়ে তারই নির্দেশনায় সীমান্তের প্রধান খুঁটি ৭৭/২-এস হতে আনুমানিক ২ কিলোমিটার  বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রনগর গ্রামে এদিন সকাল ১০টার দিকে বিজিবি সুলতানপুর বিওপি টহল কমান্ডার হাবিলদার আব্দুল হাকিমসহ একদল বিজিবি সদস্য অবস্থান নেয়। এসময় দর্শনা থেকে একজন ব্যক্তি একটি মোটরসাইকেল চেপে ভারত সীমান্তবর্তী কার্পাসডাঙ্গার দিকে যেতে থাকে। সে সময় তাকে থামার জন্য বললে সে চলন্ত মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। ওই মুহূর্তে তাকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। দেহে কিছু না পেয়ে, তার মোটরসাইকেলটি তল্লাশি করা হলে সেখানকার এয়ার ফিল্টারের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ৭টি প্যাকেটে ছোটবড় ৯৬টি অবৈধ স্বর্ণের বারের সন্ধান পাওয়া যায়।বিজিবি কমান্ডার আব্দুল হাকিম বাদী হয়ে আটক চোরাকারবারি নাজমুল ইসলামের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করেছে এবং জব্দ করা অবৈধ স্বর্ণের বারগুলো পরীক্ষার পর নিশ্চিত হয়ে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ