সুবিধাজনক অবস্থানে থেকে লাঞ্চে নিউজিল্যান্ড
সিলেট টেস্টের ২য় দিনের শুরুটা ভালোই করেছে নিউজিল্যান্ড। দিনের প্রথম বলেই বাংলাদেশের শেষ উইকেট তুলে নিয়েছেন কিউই অধিনায়ক টিম সাউদি। আর ব্যাট হাতে নেমে দুই উইকেট হারালেও স্কোরটা নেহায়েত মন্দ নয়। ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে ৭৮ রান। ক্রিজে আছেন অভিগ কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলস।
২য় দিনে বাংলাদেশের প্রত্যাশা নিশ্চিতভাবেই ছিল বাড়তি কিছু রান যোগ করা। কিন্তু সে আশা পূরণ হয়নি। দিনের প্রথম বলেই টিম সাউদির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন শরীফুল ইসলাম। পাকিস্তানি আম্পায়ার এহসান রাজা ফিরিয়ে দিয়েছিলেন সাউদির আবেদন। তবে রিভিউ নিয়ে ঠিকই সফল হলেন কিউই অধিনায়ক। আগের দিনের ৩১০ রানের সঙ্গে কোন রান যুক্ত করার আগেই অলআউট বাংলাদেশ।
আগের দিনটাও নিউজিল্যান্ড শুরু করেছিল রিভিউ দিয়ে। সেবার সফল না হলেও দ্বিতীয় দিনে এসে ঠিকই নিজেদের প্রত্যাশিত ফল পেয়েছে কিউইরা। আর নিজেদের ইনিংস শুরুর আগেই পিচে হালকা রোলিং এর অনুরোধও করে গিয়েছেন সাউদি।
নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের শুরুটা ছিল মসৃণ। টম ল্যাথাম এবং ডেভন কনওয়ে শুরু করেছিলেন ধীরলয়ে। ওভারপ্রতি ৩ করে রান এসেছে। সিলেটের স্পিনিং উইকেটে ভালোই এগুচ্ছিলেন দুজন। তবে সেটা বেশিক্ষণের জন্য না। ১৩তম ওভারে প্রথম বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম। টম ল্যাথাম সুইপ করতে চেয়েছিলেন। তবে সেটা ব্যাটে-বলে হয়নি। ফাইন লেগে ক্যাচ নেন নাঈম হাসান।
এরপরেই বাংলাদেশের জন্য দেয়াল হয়ে দাঁড়িয়েছেন হেনরি নিকোলস এবং উইলিয়ামসন। দুজন মিলে অবিচ্ছিন্ন থেকেছেন লাঞ্চ পর্যন্ত। জুটি ৩৪ রানের।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!
দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!
এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল
‘ব্রাজিল এলে ভালো, তবে আসিয়ানেই মনোযোগ দেওয়া উচিত’
বাংলাদেশের বিপক্ষে জিতলেও উন্নতির কথা বললেন ক্যারি
কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও
বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি
তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!