রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হলো অভিধান
রাজশাহী শিক্ষা বোর্ডের বিভিন্ন শাখার নথি ও পত্রে সঠিক বানান ব্যবহারের লক্ষ্যে আলোচনা সভায় কর্মকর্তাদের হাতে অভিধান তুলে দিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলমের সভাপতিত্বে তার অফিস কক্ষে শিক্ষা বোর্ডের শাখা প্রধানদের (১২টি শাখা) নিয়ে বিভিন্ন শাখার নথি ও পত্রে সঠিক বানান ব্যবহারের লক্ষ্যে আলোচনা সভা করেন। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক মো. এনামুল হক, উপ-পরিচালক(হিসাব ও নিরীক্ষা) মো. বাদশা হোসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অন্যান্য শাখা প্রধানরা।
এসময় শিক্ষা বোর্ড চেয়ারম্যান বাংলা একাডেমি থেকে প্রকাশিত ব্যবহারিক বাংলা অভিধান, আধুনিক বাংলা অভিধান, অভিধান: বাংলা থেকে ইংরেজি এবং অভিধান: ইংরেজি থেকে বাংলা বইগুলো শাখা প্রধানদের হাতে তুলে দেন।
তিনি বলেন, “এ বইসমূহ ঐতিহ্যবাহী শিক্ষা বোর্ডের ঐতিহ্য সমন্বত রাখার লক্ষ্যে বাংলা ভাষা পত্র লিখনে ও দাপ্তরিক কর্মকান্ড পরিচালনায় যথাযথ ভূমিকা রাখবে। সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একুশ শতকের উপযোগী মানসম্মত শিক্ষা বিস্তারে রাজশাহী শিক্ষা বোর্ডকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে বলেও তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন।”
এমএসএম / এমএসএম
দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
Link Copied